বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

খালেদা জিয়ার মৃত্যুতে কালনেত্র সম্পাদকের শোক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থেকে অবশেষে পরপারে পাড়ি জমালেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তার মৃত্যু হয় বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালেই বিবৃতি দিয়ে কালনেত্র সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় সম্পাদক আসাদ ঠাকুর বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো। দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে তার নাম আপোসহীন নেত্রী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আশির দশকে সামরিক শাসক জেনারেল এরশাদের স্বৈরাচারী সরকার উচ্ছেদের আন্দোলনে তার আপসহীন ভূমিকা জনগণ মনে রাখবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার বিরোধী আন্দোলনে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ়।

সম্পাদক বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র যখনই বিপদে পড়েছে তখন বেগম জিয়া তার সমস্ত শক্তি নিয়ে দেশ ও জনগণের পাশে অবস্থান নিয়েছেন। যে কারণে মানুষ তাকে মা, মাটি ও মানুষের নেত্রী হিসেবে জানে।

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে রাজনীতিতে চিরদিনের মতো একজন আপসহীন নেত্রীর শূন্যতা সৃষ্টি হলো। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews