বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা স্মৃতিতে রাজার বাজার হাইস্কুলের জন্ম কথা- সুকেশ চন্দ্র দেব বাহুবলে প্যালেস লাক্সারি রিসোর্টে সাংবাদিক প্রবেশের বিধিনিষেধ নিয়ে ক্ষোভ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুলে আউটরিচ ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবিগঞ্জের তরুণদের প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন, বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ পাহাড়ি ঢলে ধসে পড়েছে চুনারুঘাটের লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু বাহুবলে নির্মাণাধীন ব্রিজ নিচু হওয়ায় হুমকিতে ফসলি জমি, বন্ধের পথে নৌ-চলাচল জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ❝সেরাদের সেরা❞ চুনারুঘাটের কৃত্তিকা পাল চুনারুঘাটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি

অন্যকে সঠিক পথে প্রভাবিত করবেন সাংবাদিক কিন্তু নিজে নীতির বিরোদ্ধে অন্যের দ্বারা প্রভাবিত হবেন না-

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সমম্পাদকীয়— 

প্রযুক্তির উন্নতির ফলে সাংবাদিকতায় কিছু নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। সাংবাদিকের রিপোর্ট তৈরির যে ফাইভ ডব্লিউ ওয়ান এইচ ফর্মুলা, সেই ফর্মুলা এখন চলছে না। কারণ, এই ডিজিটাল যুগে কখন কোথায় কী ঘটছে, তা খুব তাড়াতাড়ি ইন্টারনেট ও বেতার-টিভির সৌজন্যে দ্রুত সবাই জেনে যাচ্ছেন। সকালবেলায় পত্রিকা পাঠকের কাছে সেটা পুরনো বা বাসি খবর। তাই এই বিষয়টি সাংবাদিকতার জন্য নতুন চ্যালেঞ্জ। কারণ, যে তথ্য জানা হয়ে গেছে, সাংবাদিক তা আর জানতে চাইবে না, বাড়তি কিছু চাইবে। পাঠককে নতুন কিছু দিতে ঘটনার বিশ্লেষণ ও অনুসন্ধান চালাতে হবে। যে তথ্যগুলো এখনো জানা যায়নি, সেগুলো বের করে আনতে হবে। শুধু তথ্য দিলে হবে না, তথ্যগুলো বিচার-বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। কথা বলতে হবে ঘটনার ভেতরের-বাইরের, চারপাশের পক্ষের-বিপক্ষের মানুষের সঙ্গে, নির্মোহ ও নিরপেক্ষভাবে। এখন সাংবাদিকতাকে হতে হবে বিশ্লেষণী ও ব্যাখ্যামূলক; প্রতিটা খবরই হতে হবে অনুসন্ধানমূলক।

সাংবাদিকদের আশা করা ঠিক নয় যে, সব পাঠক সব বিষয়ে আগ্রহী হবে। অধিকাংশ পাঠকের সিরিয়াস বিষয়ে আগ্রহ কম থাকে। একুশ শতক নিউজ বিজনেসের নয়; ট্রাস্ট বিজনেসের, অর্থাৎ আস্থার ব্যবসার যুগ এটা। তাই প্রতিযোগিতায় টিকতে হলে দরকার আধুনিক শিক্ষা ও চিন্তা-চেতনা সমৃদ্ধ জ্ঞান-বিজ্ঞানে অগ্রগামী সাংবাদিক। যারা সব সময় তথ্য ও তত্ত্বে এগিয়ে থাকবেন, ভালোভাবে যাচাই-বাছাই করবেন, তথের প্রমাণ ও অনুসন্ধানে সদা ব্যস্ত থাকবেন। ভালো সাংবাদিক ছাড়া ভালো সংবাদপত্র হবে না। কিন্তু এখনো আমাদের সমাজে সৎ, শিক্ষিত ও ভালো সাংবাদিকের বড় অভাব। ভালো সাংবাদিক বেশি দরকার, যারা সবকিছু ভালোভাবে যাচাই-বাছাই করবেন, সঠিক তথ্য ও ব্যাখ্যা-বিশ্লেষণ তুলে আনবেন।

আসলে সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। সংবাদপত্রকে প্রমাণ করতে হবে কারও প্রতি পক্ষপাত নেই, কারও বিরুদ্ধে বা কারও পক্ষে কোনো অ্যাজেন্ডা নেই। সেটা সম্ভব হলেই সর্বস্তরের পাঠক সেই পত্রিকাকে গ্রহণ করবেন। গণমাধ্যমকে সব সময় মনে রাখতে হবে, সেই অন্যকে সুন্দর ও সঠিক পথে প্রভাবিত করবে। কিন্তু নিজে কখনো ইচ্ছার বিরুদ্ধে অন্যের দ্বারা প্রভাবিত হবে না। অন্যায়-অসত্যের কাছে নতি স্বীকার করবে না।

আসাদ ঠাকুর
সম্পাদক, দৈনিক কালনেত্র

দ.ক.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews