1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

লাখাইয়ে পুলিশের ‘ডেভিলহান্ট’ অপারেশন: কৃষকলীগ নেতা গ্রেফতার:

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

পারভেজ হাসান লাখাই :: হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিলহান্ট’ অপারেশনে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মো. আজিজুল মিয়া (৪০) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন লাখাই উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর, ২০২৫) লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বুল্লা বাজারে এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অংশ নেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মো. আখতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথ, প্রণয় কুমার সরকার, মো. মুন্না মিয়া এবং এএসআই শামীম নুরসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে আসামী মো. আজিজুল মিয়াকে বুল্লা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজুল মিয়া উপজেলার পূর্ব বুল্লা গ্রামের সাবেক মেম্বার আব্দুল বারিকের ছেলে। তার বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে লাখাই থানায় বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-০৮, ধারা-15(3)/25D) মামলা রুজু ছিল। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews