1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জে শুরু হয়েছে পার্থ–সঞ্জীব জন্মোৎসব

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের কৃতী সন্তান কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরী এবং কবি, সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পার্থ–সঞ্জীব জন্মোৎসব শুরু হয়েছে গতকাল ২৩ ডিসেম্বর। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের প্রথম দিনের সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান।

প্রথম দিনে কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর জীবন, সাহিত্যকর্ম ও গবেষণামূলক অবদান নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাংলা গবেষণা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক জাহান আর খাতুনকে ‘পার্থসারথি চৌধুরী সাহিত্য সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়।

আজ উৎসবের দ্বিতীয় দিনে থাকছে কবি, সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা, ‘সঞ্জীব চৌধুরী সংগীত সম্মাননা–২০২৫’ প্রদান এবং আবৃত্তি সন্ধ্যা।

এ বছর এই সংগীত সম্মাননায় ভূষিত হচ্ছেন বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক স্বদেশ দাশ। এ ছাড়া উৎসব উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলা ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, হবিগঞ্জের গর্বিত সন্তান পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর জন্মবার্ষিকী ২৫ ডিসেম্বর।

গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান, “এই জন্মোৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর সাহিত্য ও সাংস্কৃতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে, যা আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট