1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

সিলেটে ২ টাকায় শীতের শপিং: সুবিধাবঞ্চিতদের পাশে ‘নিঃস্বার্থ পরিবার’

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

সিলেট প্রতিনিধি :: শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সিলেটে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে সামাজিক সংগঠন নিঃস্বার্থ পরিবার। সংগঠনটির উদ্যোগে ২১ ডিসেম্বর দুপুর আড়াইটায় সিলেট নগরীর ক্নীন ব্রিজ সংলগ্ন ঐতিহ্যবাহী সারদা হলের সামনে অনুষ্ঠিত হয়েছে “২ টাকায় শীতের শপিং” কার্যক্রম। যেখানে মাত্র ২ টাকার বিনিময়ে শীতবস্ত্র সংগ্রহের সুযোগ পেয়েছেন অসহায় মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার
আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম, তিনি বলেন, “মানবিক উদ্যোগই সমাজকে এগিয়ে নেয়। পরিবর্তিত বর্তমান বৈষম্যহীন সমাজে নিঃস্বার্থ পরিবারের এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক এসএমপি সিলেট এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর সাইফুল ইসলাম, খান মোহাম্মদ মাইনুল জাকির, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির, পারভেজ আহমেদ কাযকরী সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট। এছাড়াও সিলেটের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্ব। আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, শীত মৌসুমে কেউ যেন শীতের কষ্টে না থাকে—এই লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews