1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া

হবিগঞ্জ সাহিত্য পরিষদের ৩৪ বছর পূর্তি উপলক্ষে গ্রন্থমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি :  হবিগঞ্জের সুপ্রাচীন সাহিত্য সংগঠন হবিগঞ্জ সাহিত্য পরিষদ–এর ৩৪ বছর পূর্তি উপলক্ষে সাহিত্য ও গ্রন্থমেলা, উদ্যোক্তা মেলা এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, জনাব গোলাম মোস্তফা রফিক, প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী (জালাল) এবং জনাব আবু সালেহ আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি জনাব তাহমিনা বেগম গিনি। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। দীর্ঘ ৩৪ বছর ধরে হবিগঞ্জ সাহিত্য পরিষদ সাহিত্যচর্চা, নতুন লেখক সৃষ্টি ও লোকজ সংস্কৃতি লালনের মাধ্যমে এই অঞ্চলের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বইমুখী ও সৃজনশীল করে তুলতে বিশেষ সহায়ক।

গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান এই ধরনের সাহিত্য ও গ্রন্থমেলা শুধু একটি আয়োজন নয়, এটি সমাজকে মানবিক ও সচেতন করে গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম।

অনুষ্ঠান শেষে লোকজ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পুরো আয়োজন জুড়ে ছিল বইয়ের স্টল, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী এবং সাহিত্যপ্রেমীদের মিলনমেলা।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে হবিগঞ্জ সাহিত্য পরিষদ, হবিগঞ্জ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews