1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

লাখাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

পারভেজ হাসান লাখাই, হবিগঞ্জ 

হবিগঞ্জের লাখাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ওসির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি জাহিদুল হক লাখাই থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করাই পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।”

সাংবাদিকরা এসময় পুলিশের প্রতি তাঁদের পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় সহযোগিতা করবে। অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বহুগুণে বৃদ্ধি পাবে। এসময় সাংবাদিকরা অপরাধ নির্মূলে পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, সহ-সভাপতি মহি উদ্দিন আহমেদ, রিপন, নির্বাহী সদস্য পারভেজ হাসান, সুশিল চন্দ্র দাস, ইয়াকুবা হাসার অন্তর, কামরুল হাসান সুজন, মতিন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মহসিন সাদেক, সুমন আহমেদ বিজয়, নাজিম উদদীন রানা, দেবাশীষ আশ্চর্য্য, জুবায়েদ আহমেদ ও আশিক আহমেদ প্রমুখ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews