বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জ জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সম্পাদক মাজহারুল ইসলামের মাতৃ বিয়োগ 

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন জীবন সংকেত নাট্যগোষ্ঠী–এর সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম পাভেলের মমতাময়ী মা আজ ৮ ডিসেম্বর সোমবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন)

মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।

মরহুমার জানাযার নামায আজ মাগরিবের পর, শহরের মোহনপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

এ মৃত্যুর খবরে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খোয়াই থিয়েটারের সভাপতি তফাজ্জল সোহেল, সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু এছাড়া খোয়াই থিয়েটারের নাট্যকর্মী, শব্দকথা লেখক–পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী তাওহীদ বিন আজাদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews