সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজার বাজার স্কুল: অতীত দিনের স্মৃতিগাঁথা- সুভাষ চন্দ্র দেব ইসলামি স্বর্ণযুগের শ্রেষ্ঠ চিকিৎসক ইবনে সিনার মৃত্যুবার্ষিকী আজ চুনারুঘাটে কাজিরখিল সেতুর কাছেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন, সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন প্লাস্টিকের দাপটে বিলুপ্তির পথে বাঁশ-বেত শিল্প, লাখাইয়ে ঐতিহ্য বাঁচাতে বৃদ্ধের লড়াই চুনারুঘাট সীমান্তে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান

সিলেটে দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় দৈনিক বর্তমান বাংলা–এর উদ্যোগে “সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করা এই সম্মেলনে বিভিন্ন উপজেলা ও জেলা প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সিরাজুল মনির, সিনিয়র সাংবাদিক ও পত্রিকাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি মাঠপর্যায়ের সংবাদকর্মীদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।

সম্মেলনের সভাপতিত্ব করেন দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরো প্রধান কামরুল হাসান জুলহাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির জেলা প্রতিনিধি মুফিজুর রহমান নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুহেল আহমেদ। তিনি সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বর্তমান বাংলার
গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—দৈনিক বর্তমান বাংলার দক্ষিণ সুরমা প্রতিনিধি মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ প্রতিনিধি মো. মঈন উদ্দিন, কানাইঘাট প্রতিনিধি ফয়েজ আহমদ,জৈন্তাপুর প্রতিনিধি সাহেদুর রহমান, হবিগঞ্জের লাখাই প্রতিনিধি পারভেজ মিয়া, বানিয়াচং প্রতিনিধি খলিলুর রহমান রাজু, সিলেট সদর ক্যামেরা পাসন শাহিন আহমদ।

সম্মেলনে প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সংবাদ সংগ্রহের আধুনিক কৌশল, ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং সমন্বিত কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews