বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে দামোদর মাসের মঙ্গলা কীর্তন অনুষ্ঠানে বিএনপি প্রার্থী ফয়সল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের বড়াইল গ্রামের মদন মোহন জিউর আখড়ার দামোদর মাসের মঙ্গলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) চুনারুঘাট-মাধবপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, বড়াইল গ্রামের বিশিষ্ট মুরুব্বী জনাব মোঃ আলা উদ্দিন, চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এড. মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিক মিয়া মহালদার, সদস্য সচিব কাউন্সিলর লুৎফর রহমান জালালসহ বড়াইল গ্রামের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ ভক্তবৃন্দ ও এলাকাবাসী।

নেতৃবৃন্দরা অনুষ্ঠান উপভোগ করাসহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত সকলের কাছে সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews