1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

লিয়াকত হাসানের দলীয় পদত্যাগ পত্র প্রত্যাহার, পুনঃবহাল চায় নেত্রীবৃন্দ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 

কাজী মাহমুদুল হক সুজনঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান এর দলীয় পদত্যাগ পত্র প্রত্যাহার করা হয়েছে।

সোমবার সকালে দলীয় প্যাডে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রেজবির সাক্ষরিত এক পত্রে এ ঘোষনা দেয়া হয়। অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জিকে গউসসহ অন্যান্যদের দেয়া হয়েছে।

এ খবরে সোমবার চুনারুঘাট বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বিরাজ করছে। অনেকেই আবারও উনাকে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে পুঃনবহাল চেয়েছেন।

উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সরকার মোঃ শহীদ বলেন, সৈয়দ লিয়াকত হাসান সর্বজন শ্রদ্ধেয় লোক এবং বিএনপি পরিবারের প্রাণ। উনাকে আমরা উপজেলা বিএনপির সভাপতি হিসাবে পুঃনবহাল চাই।

একই দাবী জানান চুনারুঘাট পৌর সভায় সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু। তিনি বলেন, সৈয়দ লিয়াকত হাসান একজন বিএনপির নিবেদিত প্রান। তিনি একাধারে ১৭ বছর বিএনপির সভাপতি ছিলেন। জনপ্রতিনিধি ছিলেন। উনাকে আমরা সভাপতি হিসাবে আবারো আমরা চাই। তাদের সাথে একমত প্রকাশ করে চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবু সালেহ শফিকুর রহমান বলেন, জনপ্রিয় এই ব্যাক্তিকে আমরা সভাপতি হিসাবে পুনঃ বহাল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জুড়ালো দাবি জানাই।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট