মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাদ্য তৈরির দায়ে হানিফ বেকারীকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সংরক্ষণ ও ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহারের অভিযোগে ‘হানিফ বেকারি’কে ৪০ হাজার টাকা ও অন্য একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ড প্রদান করেন।

এসময় নবীগঞ্জ থানার পুলিশের একটি চৌকশ টিম ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতায় ছিল।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews