মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ টেকনিক্যাল স্কুলে আউটরিচ ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবিগঞ্জের তরুণদের প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন, বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ পাহাড়ি ঢলে ধসে পড়েছে চুনারুঘাটের লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু বাহুবলে নির্মাণাধীন ব্রিজ নিচু হওয়ায় হুমকিতে ফসলি জমি, বন্ধের পথে নৌ-চলাচল জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ❝সেরাদের সেরা❞ চুনারুঘাটের কৃত্তিকা পাল চুনারুঘাটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি মাধবপুরে ক্ষোব্ধ লোকজন পুড়িয়ে দিলেন মাদক কারবারিদের বাড়ি-ঘর ২০২৪-এর ছাত্র আন্দোলন: একটি পর্যালোচনা (৫ম পর্ব) হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী শাম্মী’র মনোনয়ন প্রায় চূড়ান্ত

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার: দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে। এদিকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে রাজপথের কেন্দ্রীয় নেত্রী হিসেবে পরিচিত, বেগম খালেদা জিয়ার স্নেহের শাম্মী আক্তার শিপা’র মনোনয়ন প্রায় নিশ্চিত বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে শিপা’র গ্রহণযোগ্যতা ও সক্রিয় ভূমিকা বিবেচনা করেই তাকে প্রার্থী হিসেবে গুরুত্ব দিচ্ছে বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শাম্মী আক্তার শিপা’র সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর নেতৃত্ব ও জনপ্রিয়তা আগামী নির্বাচনে বিএনপিকে নতুন মাত্রা দিতে পারে।

শাম্মি আক্তার নিয়মিত তার নির্বাচনী এলাকার জনগণকে সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews