1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চুনারুঘাটের মতিউর রহমান  নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মাদরাসার আলাভোলা মেয়েগুলোকে একটু আগলে রাখুন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

সাদিকুর রহমান: মহিলা মাদরাসার মেয়েরা পরিবেশগত কারণে স্কুল-কলেজের মেয়েদের তুলনায় কম চালু ও অপরিপক্ব হয়ে থাকে। ঘর ও মাদরাসার বাইরের জগৎ সম্পর্কে তাদের জানাশোনাও সীমিত। অনেক মেয়ে আছে, মাঝপথে ছেড়ে দিলে নিজের ঘরেও ঠিকটাক মতো ফিরতে পারবে না।

এই অপরিপক্ব ও সহজ-সরল মেয়েরা আলোচিত বাহিনীর প্রধান টার্গেট। গাজীপুরসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনাই এই আশঙ্কাকে জোরালো করে।

চলতি বছর শুধু সিলেট ও মৌলভীবাজার জেলায় বহু মাদরাসাছাত্রী অপহরণের শিকার হয়েছে। অনেক পরিবার লোকলজ্জার ভয়ে ঘটনাগুলো গোপন রেখেছে— একান্ত ঘনিষ্ঠজন ও অনুসন্ধানের প্রয়োজন ছাড়া কাউকে শেয়ার করেনি।

এসব মেয়েদেরকে উদ্ধারের পর তথ্য নিয়ে দেখা যায়, অধিকাংশ অপহৃতা ফেসবুকের “বান্ধবীর” (আসলে ছদ্মবেশী ছেলেদের ফেইক আইডি) সঙ্গে দেখা করতে বের হয়ে প্রতারণা ও অপহরণের শিকার হয়েছেন।

ফেসবুকে বহু দ্বীনি গ্রুপ রয়েছে, যেখানে মাদরাসা শিক্ষিত ও দ্বিনদার মেয়েরা যুক্ত হয়ে থাকেন। ছেলেরা মেয়েদের পরিচয়ে এসব গ্রুপে প্রবেশ করে সহজ-সরল মেয়েদের টার্গেট করে এবং সুযোগ পেলে তাদেরকে প্রতারণা, ব্ল্যাকমেইল বা অপহরণের ফাঁদে ফেলে।

তাই মেয়েদেরকে সামাজিক যোগাযোগমাধ্যমের ঝুঁকি ও প্রতারণার কৌশল সম্পর্কে সচেতন করা খুবই জরুরি।

মেয়েদেরকে পারিবারিক ও প্রাতিষ্ঠানিকভাবে সাইবার সচেতন না করলে— আলোচিত বাহিনীর হাত থেকে মেয়েদেরকে বাঁচানো কঠিন হয়ে পরবে।

লিখেছেন: সাদিকুর রাহমান
শিক্ষক, প্রাবন্ধিক, সংগঠক ও বহু গ্রন্থ প্রণেতা

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট