1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা’র মৃত্যু ; বাগান বন্ধ একদিনের শোক পালন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধিঃ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি বাবু যুবরাজ ঝরা মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন থাকার পর(বুধবার রাত সাড়ে আটটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন)তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চা শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।আজ আমু চা বাগান বন্ধ করে শোক পালন করছেন শ্রমিকরা।

(৯ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১ টায় আমু চা বাগান খেলার মাঠের পাশে হাজারো মানুষের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আমিনুল ইসলাম, আমু চা বাগানের ব্যবস্থাপক সালেক মাহমুদ, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু নৃপেন পাল,উপজেলা ভাইস চেয়ারম্যান ও চা শ্রমিক কন্যা খাইরুন আক্তার, আহম্মবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ ও সাবেক প্রধান শিক্ষক রানা প্রসাদ ঘোষ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

দুইবার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে সামান্য ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন নি।যুবরাজ যারা ছিলেন লস্করপুর ভ্যালী তথা সারা বাংলাদেশের চা শ্রমিকদের প্রতিবাদী কন্ঠস্বর।সারা বাংলাদেশের চা শ্রমিকরা এক নামে চিনতেন।শুধুমাত্র চা বাগান নয় চুনারুঘাট উপজেলার প্রতিটি এলাকায় তিনি পরিচিত ছিলেন।হবিগঞ্জ জেলায় এমন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ নেই যারা চা শ্রমিক নেতা যুবরাজ কে চেনেন না।চা শ্রমিকদের মাঝে ন্যায় বিচারক হিসেবে তিনি পরিচিত।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট