1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বকশীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

মোঃ হারুন অর রশিদ: কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় জামালপুরের বকশীগঞ্জে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সালমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিসা আফরিনের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হােসেন। অনৃষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আলম শরীফ খান ।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপ পরিচালক এ.এল,এম. রেজুয়ান, অতিরিক্ত কৃষি অফিসার ফারজানা রহমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও শিক্ষার্থীরা। মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে পারিবারিক পুষ্টি বাগান, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, বিভিন্ন জাতের বৃক্ষের চারা, নিরাপদ ফসল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, আধুনিক চাষাবাদ প্রযুক্তি, উচ্চ মূল্যের ফসল, মালচিং পদ্ধতিতে সবজি চাষ এবং কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র। উল্লেখ্য, এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

দ,.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট