1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ৩৫ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক ২ হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ নিজের অপরাধ ঢাকতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চুনারুঘাটে আবুল খায়ের মিয়ার বিরুদ্ধে অভিযোগ সিলেটে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ অশুভ শক্তির বিনাশ ও শান্তির প্রার্থনায় মহালয়া বাবার টাকায় শখ পূরণ থেকে প্রবাসে সংগ্রাম—নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন জুনাইদের শায়েস্তাগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজির সম্মিলিত সভা অনুষ্ঠিত পূজায় যানজট নিরসনে শায়েস্তাগঞ্জে অভিযান, চলবে নিয়মিত পিকআপ ভাড়াকে ঘুষের টাকা বলে অপপ্রচার: চুনারুঘাট থানা চুনারুঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগ কমিটি গঠন: সভাপতি মাহমুদুল সেক্রেটারি শহিদুল 

সিলেটে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সিলেটের চিকনাগুল পাহাড়ের ঠাকুরের মাটি এলাকায় এই মানবিক ও কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছোট-বড় প্রায় দুইশত জন প্রত্যেকে নিজেদের পছন্দমতো ১ টাকা দিয়ে কেনাকাটা করেন।

সংগঠনের সভাপতি মিশুক দেবনাথ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজিব দত্ত টিঠুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সদস্য ও আয়োজক কমিটির সভাপতি ধনঞ্জয় কুমার দাস, সদস্য শংকর চক্রবর্ত্তী শংকু, উত্তম পাল সনি ও শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সদস্য চন্দ্রসেন তালুকদার, মতিলাল মালাকার, নিতাই চন্দ্র নাথ, অঞ্জন কুমার দে, বংকিম আচার্য্য, অশোক দাশ, সুজিত দাশ, অরুণ দাশ, বাপ্পী রায়, মলয় দত্ত মিঠু, পরিবারের সদস্য রীতা আচার্য্য, সবিতা পাল, সুর্পণা রায়, লিজা চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ঈদ ও পূজায় সংগঠনটি নিয়মিতভাবে এই আয়োজন করে আসছে।

দ.ক/শারদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews