1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে পুলিশের রাতভর টহল, অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ওসি সাইফুল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা চুনারুঘাটে নিরাপদ খাদ্য আইনে ছাতা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ডা. জীবন প্রিন্সিপাল মোখলেছুর রহমানকে ঘিরে নানা গুঞ্জন: সাংবাদিকের প্রশ্নে গালিগালাজের অভিযোগ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা আনমিতার সাফল্য চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি সাহিত্যে নোবেলের দৌড়ে এগিয়ে যারা হবিগঞ্জে সাঁড়াশি অভিযানে ৪৩ মোটরসাইকেল আ ট ক 

হবিগঞ্জে সাঁড়াশি অভিযানে ৪৩ মোটরসাইকেল আ ট ক 

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জ শহরে অবৈধ ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্ট মসজিদ মোড়, থানার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় সদর থানা ও ট্রাফিক পুলিশ। অভিযানকালে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।

জানা গেছে, দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংসহ উচ্ছৃঙ্খল যুবকরা যাতে মোটরসাইকেল নিয়ে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে জন্য তৎপর রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শহরের বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এ সময় কাগজপত্রে ত্রুটি থাকায় ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ট্রাফিক পরিদর্শক মোঃ রেজাউল করিম খান। তিনি বলেন, ‘অভিযানকালে ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। আটককৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এর মধ্যে ৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান রয়েছে।’

এদিকে, শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলছে এমন সংবাদ পেয়ে অনেক মোটরসাইকেল চালককে শহরের প্রধান সড়ক দিয়ে যাতায়াত না করে পাড়া-মহল্লার ভেতর দিয়ে চলাচল করতে দেখা গেছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews