1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাধনা, জাগরণ ও সাহিত্য সংস্কৃতি চর্চায় ৩৬ বছর অতিক্রম করলো চুনারুঘাট সাহিত্য পরিষদ মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা চুনারুঘাটে চলছে ‘বৈচিত্র্যের উৎসব’ ফয়সলের স্বপ্ন, সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানায় মতবিনিময় সভা বারে বারে আর আসা হবে না—জীবন নামের এই একবারের যাত্রা শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের জয়া বণিক নদীর চরকে নিজের সম্পত্তি দাবি করে দখল-বিক্রির হিড়িক, হুমকিতে নদীপাড়ের বাসিন্দারা পুরোনো স্থাপত্যে লুকিয়ে থাকা হবিগঞ্জের ইতিহাস: আসাদ ঠাকুর হবিগঞ্জে ৮১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্যোগ 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানায় মতবিনিময় সভা

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জ সদর মডেল থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক, ইন্সপেক্টর (তদন্ত), এসআই ধ্রুবেশ চক্রবর্তীসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা ঐক্য ফ্রন্টের হবিগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং সদর উপজেলার ৭৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন ও দর্শনার্থীদের চলাচল, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় ওসি মো. জাহিদুল হক বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।”

তিনি আরও বলেন, “পূজা মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব কিংবা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশকে জানাতে হবে। পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা থাকলে সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব।”

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকরা নিজেদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

সভায় সংশ্লিষ্টরা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews