1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাধনা, জাগরণ ও সাহিত্য সংস্কৃতি চর্চায় ৩৬ বছর অতিক্রম করলো চুনারুঘাট সাহিত্য পরিষদ মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা চুনারুঘাটে চলছে ‘বৈচিত্র্যের উৎসব’ ফয়সলের স্বপ্ন, সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানায় মতবিনিময় সভা বারে বারে আর আসা হবে না—জীবন নামের এই একবারের যাত্রা শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের জয়া বণিক নদীর চরকে নিজের সম্পত্তি দাবি করে দখল-বিক্রির হিড়িক, হুমকিতে নদীপাড়ের বাসিন্দারা পুরোনো স্থাপত্যে লুকিয়ে থাকা হবিগঞ্জের ইতিহাস: আসাদ ঠাকুর হবিগঞ্জে ৮১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্যোগ 

মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘর দুটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত শিপন মিয়া তালুকদার বলেন, “প্রথমে আমরা আগুন লাগার বিষয়টি বুঝতে পারিনি। আগুন ছড়িয়ে পড়ার পর বিষয়টি বুঝতে পারি। এর মধ্যে আগুন নেভানো সম্ভব হয়নি। আমাদের দুটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যরা সর্বস্ব হারিয়ে বর্তমানে মানবেতর অবস্থায় রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews