1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
আল ইসলাহ ও তালামীযের উদ্যোগে মিলাদুন্নবী মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাহুবলে উশৃঙ্খল মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড লংলা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন চুনারুঘাটে ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় দাসের খেয়াল-খুশি মতো অফিস করার অভিযোগ বাহুবলে হত্যা মামলার আসামিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন যে ৪ বই চুনারুঘাট সীমান্তে চোরাকারবারিদের গুলিতে সোহাগ নিহত

আল ইসলাহ ও তালামীযের উদ্যোগে মিলাদুন্নবী মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ আগস্ট) কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (র) এর সুযোগ্য নাতি, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক সভাপতি, ও সম্পাদক জাতীয় মাসিক পরওয়ানা মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

‎কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়া বাস্তবায়ন কমিটির সভাপতি ক্বারী মনজুর আহমদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রাসেল আহমদ এর সঞ্চালনায় র‍্যালি পূর্ববর্তী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ, আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলম চৌধুরী, সহ সভাপতি আবু বকর সিদ্দিক জিয়াব, কমলগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা এম এ জলিল, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা মুজাহিদ আলী আজমী, সহ সভাপতি, সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল জলিল, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোহাইমিন ফাহাদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল বাছিত আশিকি, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বুলবুল, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আল কুরবানী, কমলগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুর রকিব, সহ সভাপতি মাওলানা নাছির আহমদ, সাধারণ সম্পাদক সাদ্দাম আহমদ, হোসেন সাইদুল ফয়ছল, পৌর তালামীযের সাবেক সভাপতি তৌফিক এলাহি, সাধারণ সম্পাদক হাসান আহমদ,

আরও উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews