1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন শিশুর নিরাপদ ভবিষ্যৎ: আমরা কি সত্যিই প্রস্তুত? চুনারুঘাটে পুলিশের রাতভর টহল, অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ওসি সাইফুল

দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

চা-শ্রমিকদের ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল করে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে ‘চা-বাগানের সচেতন ছাত্র-যুবকরা’।

মঙ্গলবার (২৫ আগস্ট) চান্দপুর চা-বাগানের সচেতন ছাত্র-যুবকবৃন্দ’র ব্যানারে আয়োজিত মানবন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে তারা বলেন, বর্তমানে বাংলাদেশের চা-শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। পার্শ্ববর্তী দেশ ভারতে একজন চা-শ্রমিক ৩৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত মজুরি পান। এই বৈষম্যমূলক মজুরিতে বাড়তে থাকা দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে বাঁচা অসম্ভব। চা-শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা করতে হবে।

বক্তারা আরও বলেন, চা-শ্রমিকরা প্রজন্মনের পর প্রজন্ম চা-বাগানে বসবাস করলেও তারা তাদের বসতভিটার মালিকানা পায়নি। চা-শ্রমিকদের নিজেদের ভূমির কোনো দলিল নেই। ফলে তারা ব্যাংক ঋণ পায় না, নিজেদের ঘর বাড়াতে পারে না এবং প্রভাবশালীদের ভূমি দখলের বিরুদ্ধে আইনি প্রতিকার পায় না।

চা-শ্রমিকদের পক্ষ থেকে দাবি তুলে ধরে চা-কন্যা খাইরুন আক্তার বলেন, চা-শ্রমিকদের মজুরি কমপক্ষে ৫০০ টাকা নিশ্চিত করতে হবে। চা জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। শ্রম আইন অনুযায়ী বাধ্যতামূলক নিয়োগপত্র প্রদান করতে হবে। আইন লঙ্ঘনকারী বাগান মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

একইসঙ্গে প্রতিটি চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করতে হবে।

তিনি প্রতিটি চা-বাগান ক্লাস্টারে কমপক্ষে একটি পূর্ণাঙ্গ সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও বিশুদ্ধ পানি সরবরাহে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নলকূপ বা পানি শোধনাগার স্থাপনের দাবি জানানো হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews