1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত ভারতে পালানোর চেষ্টাকালে বাল্লা সীমান্তে একাধিক মামলার আসামি আটক  প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় বাতাসে আজও লাশের গন্ধ—স্বাধীনতার স্মৃতি, রক্তের ঋণ ও বিবেকের আর্তনাদ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস সঞ্জীব চৌধুরী : যার কবিতাই গান, গানেই বিপ্লব কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা সীমান্তে নীরব আত্মত্যাগ

গাজীপুর স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষা অনুরাগী জুয়েল খান

মনির সরকার
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের আসন্ন পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি) নির্বাচনে অভিভাবক/সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুয়েল খান।

তিনি আসামপাড়া বাজারের প্রাক্তন সহ-সভাপতি, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক, বিশিষ্ট লাইব্রেরি ব্যবসায়ী এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের এক পরিচিত মুখ।

দীর্ঘদিন ধরে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের একদম পাশেই লাইব্রেরি ব্যবসার সাথে যুক্ত থাকায় তিনি শিক্ষার্থীদের অভাব-অভিযোগ, পড়াশোনার পরিবেশ ও দৈনন্দিন সমস্যা সম্পর্কে গভীরভাবে অবহিত।

মানবসেবা ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে সমাজের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তিনি নিয়মিত নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে তাঁর ব্যক্তিগত অনুদান ও সহযোগিতা সর্বজনবিদিত।

সক্রিয় উপস্থিতি ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি পরিচালনা পর্ষদের সদস্য হওয়া মানে কেবল মিটিংয়ে এসে চা খেয়ে চলে যাওয়া নয়—বরং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের প্রকৃত সমস্যার সমাধান নিশ্চিত করা। জুয়েল খান সে অঙ্গীকার নিয়েই এগিয়ে এসেছেন।

গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার নতুন মানদণ্ড তৈরিতে জুয়েল খানকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হলে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবেন ।জুয়েল খানের সততা ও সক্রিয় উদ্যোগের মাধ্যমে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews