1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রবাসী পিতার আদুরে কন্যা রানিছার সাফল্যে পরিবারের উচ্ছাস শ্রীমঙ্গলে বিপুল ইয়াবাসহ দুইজন গ্রেফতার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ ‎বাহুবল স্ট্যান্ড দখল নিয়ে সিএনজি টমটম চালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০ ‎ লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেল বৃত্তি মেধার স্বীকৃতি : বানিয়াচংয়ে ৩২২ শিক্ষার্থীকে পুরস্কৃত করলো কিন্ডারগার্টেন এসোসিয়েশন শব্দকথা শরৎ উৎসব ২০২৬-এ ঋতুবৈচিত্র্যের সঙ্গে শেকড়ের সংস্কৃতির পরিচয় ঘটানোর আহ্বান চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতার শিক্ষা, ঘরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, মৌলভী চা বাগানে কর্মবিরতি

স্মরণ সিং, মৌলভীবাজার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর, ভূমির মালিকানা নিশ্চিত, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে মৌলভীবাজারে এক ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, **আগস্টের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা কিংবা নির্বাচন ব্যবস্থাপনার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হলে কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবেন তারা।**

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগানে এ কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে বাগানের চা কারখানা ও কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে মৌলভী চা বাগানের চা শ্রমিক পঞ্চায়েত কমিটি।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে চা শ্রমিকদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সংসদে উত্থাপিত দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর করার পাশাপাশি শ্রমিকদের ভূমির আইনগত মালিকানা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বার্ষিক ৫ শতাংশ মজুরি বৃদ্ধির পরিবর্তে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণের দাবি জানান তারা।

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা চলছে। এ অবস্থার অবসান ঘটিয়ে আগস্টের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি চা শ্রমিকদের ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে পৃথক ভূমি কমিশন গঠনের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোলাপ তেলি, অমৃত তেলি, নিশিতা বাক্তি, সজল উরাং, রাহুল নায়েক ও জগতলাল তেলিসহ অন্যরা।

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চা বাগানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চা কারখানা ও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আদালতের নির্দেশনার অপেক্ষায় নির্বাচন

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন প্রসঙ্গে শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মো. মহব্বত আলী বলেন, গীতা রাণী কানু ও সন্ধ্যা রাণী ভৌমিক উচ্চ আদালতে রিট করেছেন। ওই রিটের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। উচ্চ আদালতের নির্দেশনা পাওয়ার পর সে অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। আর বার্ষিক ৫ শতাংশ মজুরি বৃদ্ধির বিষয়ে চা-বাগান মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সরকারের যথেষ্ট আন্তরিকতা রয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, তিনিও বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিটে আপিল করেছেন। আশা করা হচ্ছে, ১৫ কার্যদিবসের মধ্যে আদালতের নির্দেশনা পাওয়া যাবে। শ্রম মন্ত্রণালয়ের মহাপরিচালকও বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করছেন বলে জানান তিনি।

নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান রয়েছে জানিয়ে নৃপেন পাল বলেন, বর্তমান দ্রব্যমূল্যের পরিস্থিতি ও চা শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বিবেচনায় নিয়ে একটি মানসম্মত মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। শুধু বার্ষিক ৫ শতাংশ মজুরি বৃদ্ধির পরিবর্তে শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নিশ্চিত করা প্রয়োজন।

চা শ্রমিকদের ভূমির অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিতভাবে দাবি জানানো হচ্ছে। শ্রম মন্ত্রণালয়ও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের মধ্যেই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি জ্ঞান উরাং। চা শ্রমিক নেতা কিরণ বৈদ্য অনুষ্ঠান সঞ্চালনা করেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews