
চুনারুঘাটে ফ্যামিল কার্ডেরে তথ্য সংগ্রহকারি পদে নিয়োগ পেলে ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সরকার বিরোধী পোস্টদাতা সুজন মিয়া। রবিবার রাতে ফ্যামিল কার্ডের নিয়োগ পরিক্ষার ফলাফল ঘোষণা হয়।
ওই ফলাফলে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ করা হয় মো: সুজন মিয়া কে। সেই আওয়ামীলীগ নেতা আবুল হোসাইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, আবুল হোসাইনের ছেলে সুজন মিয়া সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী পোস্ট করে করে থাকেন। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয়কর্মী হিসেবে এসব কাজ করে যাচ্ছে।
স্থানীয়দের দাবী একজন সক্রিয় ছাত্রলীগের কর্মীকে কিভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারি হিসেবে নিয়োগ করা হলো আমরা বুঝতেছি না। মূলত সে ফ্যামিলি কার্ডের বিষয়টিকে বিতর্ক করতে এবং তথ্য গোপন করে নিয়োগ ভাগিয়ে নিয়েছে সুজন।
বিস্বস্থ সূত্রে জানাযায়, স্থানীয় বিএনপির এক বড় নেতার ছত্রছায়া ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ পায় সুজন।
সুজন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া বলেন আমরা সুজন মিয়ার নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অতিদ্রুত সুজন মিয়া অপসারণ চাই।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ বলেন, ফ্যামিল কার্ডের বিষয়টি বির্তক সৃষ্টি করতে কৌশলে ছাত্রলীগ নেতা নিয়োগ পায়।
এ বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড শুমারীর মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করে সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারের কথা রয়েছে।
দ.ক.সিআর.২৬