1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বিষাক্ত সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত চুনারুঘাটে সংরক্ষিত বনে গাছ কাটার সময় দুইজন আটক, কাঠ ও ট্রাক্টর জব্দ শায়েস্তাগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সব সম্পর্কের দায় নয়, নিজের আত্মমর্যাদা এবং শান্তিও জরুরী  প্রিয়জন নাকি প্রয়োজন? বার্ধক্যের নিঃসঙ্গতা, সম্পদের মোহ ও জীবনের নির্মম বাস্তবতা চুনারুঘাটে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩২.৪১ শতাংশ হযরত মুজিবুর রহমান (জলফু মিয়া) পীর সাহেবের ৯ম বার্ষিক ওরস শরিফ আগামীকাল  মনমোহিনীর অদম্য সাফল্য: সিলেট সরকারি মহিলা কলেজ হতে জিপিএ-৫ অর্জন

আ সা দ ঠা কু র এর কবিতা- বোঝাপড়া

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আ সা দ ঠা কু র এর কবিতা- বোঝাপড়া

::

জানা থাকে কী ঘটবে, কী ঘটতে পারে, কী ঘটতে যাচ্ছে। জানা থাকে কী কী দেখতে হবে, কী কী শুনতে হবে, কী কী জানতে হবে, কী কী টানতে হবে এমনকি কী কী মানতেও হবে।
জানা-ই থাকে কোন দৃশ্য কেমন দৃষ্ট হবে, কোন স্বর কেমন রণিত হবে, কোন কথা কেমন বলতে হবে, কোন ধ্বনি কেমন শুনতে হবে।
জানা থাকে শংকায়-আশংকায়, বোধে, অনুভবে, ইতিহাসে আর নিমগ্নতায়।

জানা তো থাকেই অনেকখানি ভবিতব্য অতীতের পায়ের ছাপে।
জানা থাকে প্রসাধনীর তফাৎ কত রক্ততাপে।

জানা থাকে জীবন, জানা থাকে যাপনও।
জানা থাকে কে পর আর কে আপনও।
জানা-ই থাকে কোনটা অবাঞ্ছিত আর কোনটা অনতিক্রম্য।
এ-ও জানা থাকে কোনটা দুর্বোধ্য আর কোনটা বোধগম্য।
জানা থাকে তা হবেই যা হওয়ার ছিল, থাকে এবং থাকবে।
জানা-ই থাকে কে তোমাকে লজ্জা-গর্বে কতখানি রাখবে।
জানা থাকে নিগ্রহ আর অহংকারের ফারাক
কেউই চায় না, নকল মুখে আসল মুখোশ হারাক।
এ-ও জানা, গল্পশেষের উপসংহারে কী লেখা,
যায় না পাওয়া শব্দভিড়ে পাদটিকার দেখা।
জানা থাকেই, কোন স্পন্দনে রক্ত কেমন দুলবে
জানা-ই থাকে, মিথ্যা ঢেকে সত্যই দরোজা খুলবে।

জানা থাকে, সব জানা থাকে, আগে থেকেই।
অনুমানে বা নিশ্চয়তায়।
অনুবাদে বা গণনায়।
কেমন লাগবে, কীভাবে মুখোমুখি হতে হবে, কীভাবে গিলতে হবে, সবই তো জানা থাকে, হয়তো প্রস্তুতিও নেওয়া থাকে।
তবু…
তবু, বুকের মধ্যিখানের রক্তনালিগুলো ছিঁড়ে, পুড়ে, কুঁকড়ে, ছিন্নভিন্ন হয়ে জমাটবাঁধা হিমবাহের মতো আড়ষ্ট হয়ে আসে কেন???
কেন চোরাবালিতে আটকে পড়ে বুকের বাতাস?
কেন ঘোর অমানিশায় মেরুদণ্ড চিঁড়ে বেরিয়ে আসে অবরুদ্ধ নেকড়ে?
কেন রক্তের তোড়ে শীতল আগুন খুবলে পোড়ায় নির্বোধ ভ্রমের শরীর?

লেখক: কবি ও সাংবাদিক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews