1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

হবিগঞ্জের জাবেদ জিলানীর অনন্য অর্জন, এলএলবি ফাইনালে সারাদেশে ৯ম 

আল-আমিন সাঈফী, শায়েস্তাগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩-এর ফলাফলে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান খন্দকার জাবেদ জিলানী। সারাদেশের ৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে তিনি সম্মিলিত মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করেছেন। পাশাপাশি ঢাকা মহানগরীর ২৫টি আইন কলেজের সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান লাভ করে তিনি নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।

খন্দকার জাবেদ জিলানী ঢাকার স্বনামধন্য ক্যাপিটাল ল কলেজ থেকে এলএলবি ফাইনাল পরীক্ষায় অংশ নেন। তাঁর এই কৃতিত্বে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট শারমিন কবির। তিনি বলেন, এই ফলাফল শুধু শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং কলেজের জন্যও একটি গর্বের অর্জন।

কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট আকবর হোসেন জুয়েল জানান, জাবেদ জিলানী সবসময় অধ্যবসায়ী, দায়িত্বশীল এবং নেতৃত্ব গুণসম্পন্ন শিক্ষার্থী ছিলেন। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে তিনি দেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

শিক্ষাজীবনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ থেকে ইংরেজি বিষয়ে সম্মান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ইংরেজি ভাষা শিক্ষার উন্নয়নে কাজ করছেন এবং ইংলিশ অরবিট, ঢাকা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

হবিগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর রাজিউড়া ইউনিয়নের ঘোরাবই গ্রামের সন্তান খন্দকার জাবেদ জিলানীর এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি হবিগঞ্জসহ সমগ্র সিলেট বিভাগের জন্য গর্বের বিষয়। তাঁর এই কৃতিত্ব তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা, আইন ও নেতৃত্বে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

দ.ক/এএএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews