1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল 

বাহুবল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জুলাই সনদের আলোকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বাদ আছর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে বাহুবল মাদ্রাসা মসজিদের গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহুবল বাজারে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী আব্দুর রউফ বাহার।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহাদ ইবনে মালেক, হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে জুলাই সনদের আলোকে গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, তাদের দাবি বাস্তবায়নে বিলম্ব হলে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করা হবে। তারা জনগণকে ঐক্যবদ্ধ থেকে গণদাবি আদায়ের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews