
চুনারুঘাট প্রতিনিধি: জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় আব্দুল মোমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাটে আনন্দ-উল্লাস ও মিষ্টিমুখ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় চুনারুঘাট শহরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, ভলিবল খেলোয়াড়, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং হাতুন্ডা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার, চন্দনা গ্রামের বিশিষ্ট মুরুব্বি জলিল মিয়া, হাতুন্ডা গ্রামের মরুব্বি হাজী আছাদ উল্লাহ, মন্নান মিয়া, আমির হোসেন, আওয়াল মিয়া,ব্যবসায়ী শাহজাহান, আফজাল মিয়া, তৌফিক মিয়া, ছাত্রদল নেতা জুবেদ ও পারভেজ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ।
আয়োজকরা জানান, ১৮ জুলাই বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মোমিন সাদ্দাম নির্বাচিত হয়েছেন। জাতীয় ভলিবল দলের সাবেক এই কৃতী খেলোয়াড় দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এ দায়িত্বপ্রাপ্তির খবরে চুনারুঘাটের ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মিষ্টিমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন, “আব্দুল মোমিন সাদ্দামের মতো একজন অভিজ্ঞ সাবেক খেলোয়াড়ের নেতৃত্বে দেশের ভলিবল নতুন উচ্চতায় পৌঁছাবে। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির পাশাপাশি ভলিবলের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য অর্জনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”
বক্তারা আরও বলেন, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, চুনারুঘাট তথা হাতুন্ডা গ্রামবাসীর জন্যও গৌরবের বিষয়।
আব্দুল মুমিন সাদ্দাম চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের সন্তান।
দ.ক.সিআর