1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে চুনারুঘাটে শোকসভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ষ্টাফ রিপোর্টার; পদক্ষেপ গণপাঠাগার, চুনারুঘাট হবিগঞ্জ এর কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম তালুকদার সেলিম গত ৩০ জুন নিজ বাড়িতে উপজেলার নয়ানী গ্রামে ইন্তেকাল করেন। মৃতুকালে তিনি স্ত্রী, ০১ পুত্র ও ০১ কন্যা রেখে গেছেন।

তিনি পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি বিভিন্ন দায়িত্বে একটিভ ছিলেন।

তার রুহের মাগফেরাত কামনায় গতকাল সন্ধায় পাঠাগার ভবনে এক শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করে পাঠাগার।

এতে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি বাংলাদেশ সরকারের যুগ্মসচিব মোস্তফা মোরশেদ, হুমায়ুন কবির মিলন, জাহেদুল কিবরিয়া শাহীন, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মানিক মিয়া, আব্দুল মুকিত, খায়রুল তালুকদার, হুমায়ুন কবির চৌধুরী, এস এম মিজান, মোহাম্মদ নুরুদ্দিন, আজমল হোসেন, মনি লাল নাথ, জাহেদুল রশিদ রুমান প্রমুখ।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মরহুম সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে সাব্বির তালুকদার ও তার ভাই মিজানুর রহমান তালুকদার।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews