1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বেহাল আহম্মদাবাদের গ্রামের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। বগাডুবি নাথ বাড়ির রাস্তা, শরীফপুর গ্রামের রাস্তা, আশ্রাবপুর জমাদার বাড়ি রাস্তা সহ কয়েকটি গ্রামের কাঁচা রাস্তা দিয়ে জনসাধারণের চলা ফেরা ও কৃষিপণ্য আনয়নে ব্যাপক কষ্ট শিকার করতে হচ্ছে। এ ছাড়াও বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসায় শিক্ষার্থী সহ মুসল্লীদের যাতায়াতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়।

এলাকাবাসী দু:খের সাথে বলেন, ভোট আসলে ভোট দেই রাস্তা করে দিবে বলে আশ্বাস প্রদান করেন কিন্তু ভোট শেষ হলে আর কেউ খোঁজ রাখে না। মৃত্যুর আগে রাস্তাটুকুর কাজ দেখে যেতে চান শরীফপুরের বৃদ্ধ ইউনুছ মিয়া।

বিগত সরকারের সময় বিএনপি অধ্যুষিত এলাকা বলে ওই গ্রামের রাস্তাঘাটের কোন কাজ হয়নি। ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, আমি চেষ্টা করেছি রাস্তার কাজ করার জন্যে স্বতন্ত্র থেকে নির্বাচন করায় তৎকালীন তেমন কিছু করতে পারি নাই।

ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিন বাবরু বলেন, এবার ইউনিয়নের সকল রাস্তার কাজ এমপি সৈয়দ মোঃ ফয়সল মহোদয়ের মাধ্যমে করা হবে।

এ ব্যাপারে তিনি বলেন, ওই রাস্তার কাজের জন্যে তালিকা প্রণয়ন করা হয়েছে। আশা করছি এই অর্থ বছরেই জনস্বার্থে রাস্তাটির পাকা করণের কাজ করা হবে জানিয়ে উন্নয়নের ক্ষেত্রে সবার সহযোগিতা চান।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews