1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

করাঙ্গী নদীর বন্যায় ধসে পড়লো বাহুবল-রামপুর সড়ক, ২০ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জসিম উদ্দিন, বাহুবল: প্রশাসনের চরম উদাসীনতার কারণে করঙ্গী নদীর পানির তোড়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল বাজার থেকে রামপুর চা বাগান, হরিতলা, পুরান মৌরি, ঢিলাবাড়ি হয়ে গ্যাস ফিল্ড-শ্রীমঙ্গল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বড় অংশ ধসে পড়েছে। যেকোনো সময় বাকি অংশও নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।

শনিবার ১২ জুলাই ২০২৬ তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশ ঘেঁষে করঙ্গী নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। পানির চাপে রাস্তার মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। একটি অটোরিকশা ঝুঁকি নিয়ে চলাচল করলেও যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশংকা রয়েছে।

১৫-২০ গ্রামের মানুষ জিম্মি—

এই সড়কটি দিয়ে রামপুর, হরিতলা, পুরান মৌরি, ঢিলাবাড়িসহ প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন বাহুবল বাজার, উপজেলা সদর ও শ্রীমঙ্গলে যাতায়াত করেন। সড়ক ধসে পড়ায় শিক্ষার্থী, রোগী, কৃষক থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ এখন চরম ভোগান্তির শিকার।

স্থানীয়রা ক্ষোভের সাথে বলেন, “বর্ষা আসলেই আমাদের এই দুর্ভোগ। প্রতিবছর রাস্তা ভাঙে, কিন্তু সংস্কারের নামে কিছুই হয় না।”

এমপির সুদৃষ্টি কামনা—
এলাকাবাসীর অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।

হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের মাননীয় সংসদ সদস্যের কাছে এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে এই সড়কের স্থায়ী সংস্কার ও নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। নয়তো অল্প কিছুদিনের মধ্যেই পুরো সড়কটি নদীতে বিলীন হয়ে গেলে এই অঞ্চলের মানুষ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি এলাকাবাসীর আহ্বান, আর কালক্ষেপণ না করে দ্রুত রাস্তা মেরামত করে মানুষের ভোগান্তি লাঘব করা হোক।

দ.ক/জে.এম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews