1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও; দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।

শনিবার (১১ জুলাই) দুপুরে তিনি উপজেলার বদলপুর ও কাকাইলছেও ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে নদী তীরবর্তী ও ভাঙনপ্রবণ এলাকাগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় ইউএনও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত জিও ব্যাগ স্থাপনসহ ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষের জানমাল রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বয়ে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews