1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

রাজার বাজার ব্রিজের ভাঙন পরিদর্শন করলেন ইউএনও গালিব চৌধুরী

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আসাদ ঠাকুর: চুনারঘাট উপজেলার খোয়াই নদীর রাজার বাজার ব্রিজের ভাঙনের খবর পেয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: গালিব চৌধুরী। পরিদর্শনকালে তিনি ভাঙনকবলিত এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।

এ সময় ভাঙনের কারণে চলাচলের ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগের কথা শোনেন তিনি।

ভুক্তভোগীরা দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাদের কথা শুনে ইউএনও মো: গালিব চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা ইউএনও’র এমন দ্রুত পরিদর্শন ও আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন।

দ.ক/এ.টি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews