মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
খোয়াই নদীর সাইজ্জার গুদারা ঘাটে নিত্য দুর্ভোগ বাহুবলে একই পরিবারের তিন ভাই, তিন দলে রাজনীতি: রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সংস্কৃতির আয়নায় কিছু অস্বস্তিকর প্রশ্ন- হাবিব খোকন | মতামত  শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ বানিয়াচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌদিতে ড্রাগন চাষে নতুন অধ্যায়: প্রবাসী বিনিয়োগকারী জহুর হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ চুনারুঘাটে বিএনপি নেতা মীর সিরাজের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চুনারুঘাটে বিএনপি নেতা মীর সিরাজের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোঃ সুমন মিয়া, চুনারুঘাট: কিশোর ও যুব সমাজকে মাদ কের ভয়াল থাবা থেকে দুরে রেখে একটি সুস্থ, সুন্দর সমাজ এবং মাদকমুক্ত দেশ গড়তে চুনারুঘাটে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে চুনারুঘাট প্রেসক্লাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী এই আলোচনা সভার আয়োজন করেন। চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব জালাল আহমেদ ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম।

সভায় বক্তারা মাদকের কুফল ও এর ভয়াবহতা তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সীমান্তে মাদকের চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো এবং সড়কে পর্যাপ্ত চেকপোস্ট বসানোর তাগিদ দেয়া হয়। এছাড়া সভায় যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে পারিবারিক সচেতনতা বৃদ্ধিতেও জোর দেয়া হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক মিজানুর রহমান, শাহজাহান জলি, মোঃ সুমন মিয়া, মাসুদ আলম, নোমান মিয়া, তোফাজ্জল মিয়া, জসিম মিয়া, হাফিজ আহমদ, আলা উদ্দিন প্রমুখ।

দ.ক/এমএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews