1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

রেমা কালেঙ্গার একমাত্র রাস্তা না হওয়ায় দূভোর্গ চরমে

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

রহমত আলী: চুনারুঘাটের চা বাগানে রেমা কালেঙ্গা রেঞ্জ বনাঞ্চলের ১শ ৫০টি গ্রামের একমাত্র রাস্তা না হওয়ায় দূভোর্গ চরমে, এর দাবিতে এক বিশাল মানববন্ধন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে দারাগাঁও টি ফ্যাক্টরী ও রেলগেট এর সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ অঞ্চলের দারাগাও, হাতিমারা চা বাগান, ১শ ৫০টি গ্রাম, রেমা কালেঙ্গা রেঞ্জ বনাঞ্চলের যোগাযোগের একমাত্র রাস্তা না হওয়ায় জনগনের দূভোর্গ চরমে পৌছেছে।

এই গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত পাকা করার দাবিতেই মূলত এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

উক্ত মানববন্ধন ও জনসমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব এডভোকেট সরকার মো: শহীদ।

সমাবেশে এলাকার স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার চা শ্রমিকদের বসতভিটা যেখানে তারা বাস করে সেই ভূমিকে শ্রমিকদের কে নিজেদের এবং দাবী সংসদে উথ্বাপন করে নাই। কিন্তু আমাদের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব চা শ্রমিকদের ভূমি নিজেদের বলে রেজিষ্ট্রেশন করার কথা সংসদে উথ্বাপন করেছেন।

দ.ক/আরএ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews