বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত বাজারে রাসায়নিক মিশ্রিত আমে সয়লাব : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, তদারকি না থাকায় উদ্বেগ হবিগঞ্জে ডিবির অভিযানে চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার দেশের পাঁচশটি উপজেলা হাসপাতালে দশজন করে আনসার মোতায়েন একটি নিখোঁজ সংবাদ: সন্ধ্যান চায় পরিবার একটি নিখোঁজ সংবাদ  মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চুনারুঘাটে জনতার হাতে ধৃত মাদক ব্যবসার সহযোগি পুলিশ হেফাজতে সৃজনশীলতা বিকাশে থিয়েটার মুরারিচাঁদের তিন দিনব্যাপী কর্মশালার শুভ সূচনা বাহুবলে প্রশাসনের অভিযানে ইয়াবাসেবী যুবকের ১ বছরের কারাদণ্ড

সৃজনশীলতা বিকাশে থিয়েটার মুরারিচাঁদের তিন দিনব্যাপী কর্মশালার শুভ সূচনা

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ আমীর হোসেন সোহাগ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে থিয়েটার মুরারিচাঁদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী উচ্চারণ, আবৃত্তি, টেলিভিশন উপস্থাপনা, নাটক, সংগীত ও নৃত্য বিষয়ক কর্মশালার আজ প্রথম দিনের কার্যক্রম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার শুভ উদ্বোধন করেন থিয়েটার মুরারিচাঁদের সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ফারহানা জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি জাতির সাংস্কৃতিক বিকাশে শিল্পচর্চার গুরুত্ব অপরিসীম। নিয়মিত সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক ধারার সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথম পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী জনাব প্রতীক এন্দ। তিনি সংগীতচর্চার মৌলিক বিষয়, কণ্ঠের সঠিক ব্যবহার, সুর, তাল, লয় এবং সংগীতের নান্দনিকতা নিয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। তাঁর প্রাণবন্ত পরিবেশনা ও দিকনির্দেশনা অংশগ্রহণকারীদের সংগীতের প্রতি আরও আগ্রহী করে তোলে।

দ্বিতীয় পর্বে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী এবং এখন টিভির ব্যুরো প্রধান জনাব গোলজার আহমেদ। তিনি শুদ্ধ উচ্চারণ, কণ্ঠস্বরের যথাযথ ব্যবহার, আবৃত্তির কৌশল, শব্দের সঠিক প্রয়োগ, বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে নিজেকে উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেন। তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক।

এ ধরনের কর্মশালা কেবল শিল্পী তৈরির ক্ষেত্রেই নয়, বরং একজন মানুষের ব্যক্তিত্ব গঠন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, ভাষার শুদ্ধ ব্যবহার, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করার জন্যও এমন প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়।

প্রথম দিনের সফল আয়োজন, অভিজ্ঞ প্রশিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মশালার পরবর্তী দিনগুলোকেও আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তুলবে বলে প্রত্যাশা করা যায়।

দ.ক/এ.এইচ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews