1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

চুনারুঘাটে জনতার হাতে ধৃত মাদক ব্যবসার সহযোগি পুলিশ হেফাজতে

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামে জনতার হাতে ধৃত এক চিহ্নিত মাদক কারবারির সহযোগি পুলিশ হেফাজতে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।বুধবার (১ জুলাই) দুপুরে আনুমানিক সাড়ে সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন চিহ্নিত মাদক কারবারি কাজী মজিদ, তার অবৈধ ব্যবসার সহযোগি সিরাজ ( কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন কাজী মজিদ ও সিরাজ। স্থানীয়দের ভাষ্য, একাধিকবার সতর্ক করার পরও তারা এধরণের কর্মকাণ্ড থেকে সরে আসেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জনতার হাতে মারধরের পর আহত সিরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হাজতে নিয়ে যায় পুলিশ ও বিক্ষুব্দ জনতা।

স্থানীয় জনতার অভিযোগ, তাদের হাতে ধৃত ব্যক্তি মাদক বিরোধী প্রতিবাদ করায় সোমবার (২৯ জুন) কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান শুভ-র বসত বাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বাসুল্লা এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান, কাজী মজিদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় এর আগে আরেক যুবককে মারধরের ঘটনা ঘটে।

ওই ঘটনার জের ধরেই বুধবারে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে চুনারুঘাট থানা পুলিশ দাবি করেছে, কাজী মজিদের সহযোগী সিরাজ কে মাদকসহ আটক করা হয়নি। গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় মানবিক কারণে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মেহেদী বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দ.ক/সি.আর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews