বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মোবাইল চুরির অভিযোগে গাছে বেঁধে দুই কিশোরকে নির্যাতন সংসদে শাম্মির চুনারুঘাটে মাদক অভিযানের আহ্বান নবীগঞ্জে সড়কে দুই সিএনজির সংঘর্ষে নারীসহ ৮ যাত্রী আহত ২০২৪-এর ছাত্র আন্দোলন: একটি পর্যালোচনা (পর্ব-৬) ক্ষমতাসীন দলের হাত ধরে ৫নং ওয়ার্ডে উন্নয়নের আশির্বাদ যুবনেতা রুমেল আলহাজ্ব আব্দুল আহাদ সর্দার: সফল ব্যবসায়ি থেকে মানবসেবার এক কীর্তিমান সূর্যসন্তান দেশের সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসিত চুনারুঘাটের মীর ইব্রাহিম মিয়া মৌলভীবাজারে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেশের শীর্ষ মাদক ব্যবসায়ি ফিরোজ কে আটক করেছে চুনারুঘাট পুলিশ

সংসদে শাম্মির চুনারুঘাটে মাদক অভিযানের আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

বিশেষ প্রতিবেদন: জাতীয় সংসদের চলমান অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য শাম্মী আক্তার চুনারুঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বক্তব্যে তিনি নিজেকে হবিগঞ্জ-৪ আসনের সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, চুনারুঘাট হবিগঞ্জ জেলার একমাত্র সীমান্তঘেঁষা উপজেলা। এই সীমান্তপথ ব্যবহার করে বিপুল পরিমাণ মাদক দেশে প্রবেশ করছে, যা শুধু স্থানীয় তরুণ ও যুবসমাজকেই নয়, বরং সারাদেশের সামাজিক ও নৈতিক কাঠামোকেও হুমকির মুখে ফেলছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এর ভয়াবহ প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে। তাই চুনারুঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবার নির্মূলের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জোরালো আহ্বান জানান।

শাম্মী আক্তার আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সীমান্তবর্তী এ অঞ্চলে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যাতে চুনারুঘাটসহ সমগ্র দেশকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews