1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

নবীগঞ্জে সড়কে দুই সিএনজির সংঘর্ষে নারীসহ ৮ যাত্রী আহত

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

স্বপন রবি দাশ, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ সড়কের সাদকপুর এলাকায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নবীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে হবিগঞ্জগামী আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষে দুটি সিএনজিই ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় এক নারী যাত্রীর পায়ে গুরুতর আঘাত লাগে। তবে আহতদের পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews