1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চুনারুঘাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালী ও পতাকা মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

আসাদ ঠাকুর: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে শত শত সমর্থক আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন।

মঙ্গলবার বিকেলে চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বৃহৎ র‍্যালি বের হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জার্সি ও আর্জেন্টিনার পতাকা বহন করেন। মিছিলের তালে তালে নেচে-গেয়ে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানান। র‍্যালিতে কয়েক’শ সমর্থক নীল-সাদা জার্সি পরে এবং হাতে জাতীয় পতাকা নিয়ে উপজেলার রামগঙ্গায় অংশ নেন।

চুনারুঘাট আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা অংশ নেন। আর্জেন্টিনার পতাকা নিয়ে বের হওয়া র‍্যালিটি মুহূর্তেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। অংশগ্রহণকারীদের গায়ে ছিল তাদের প্রিয় দল আর্জেন্টিনার জার্সি।

র‍্যালিটি চুনারুঘাট মধ্যবাজার থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোটরসাইকেল শোডাইন করে রামগঙ্গায় কর্মসূচি শেষ হয়।

সমর্থক, আয়োজক ও ছাত্রদল নেতা শাহনেওয়াজ বলেন, বিশ্বকাপ ফুটবল শুরু হলেই তারা ব্যতিক্রমধর্মী আনন্দ মিছিলের আয়োজন করেন। এছাড়া বিশ্বকাপ ফুটবল তাদের আবেগের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই আবেগ থেকেই তারা এ ব্যতিক্রমী পতাকা মিছিলের আয়োজন করেছেন। মিছিলে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।

চুনারুঘাটে আর্জেন্টিনা সমর্থকদের এ আনন্দ মিছিল স্থানীয়দের মধ্যেও আগ্রহের সৃষ্টি করে। তরুণদের পাশাপাশি মধ্যবয়সী ও প্রবীণ ফুটবলপ্রেমীরাও এতে অংশ নেন, যা কর্মসূচিটিকে আরও বৈচিত্র্যময় করে তোলে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews