1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বাগুনী পাড়া গ্রামের খুরশেদ আলী আর নেই, শত মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

আল আমিন সাঈফী: পূর্ব বাগুনীপাড়া নিবাসী, প্রাক্তন টিএন্ডটি কর্মকর্তা, সমাজসেবক ও মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা খুরশেদ আলী (৭৫) আর নেই। তিনি গতকাল রাত ১০টা ২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম খুরশেদ আলী ছিলেন এলাকার একজন সুপরিচিত, সজ্জন ও দ্বীনপ্রাণ ব্যক্তি। শিক্ষা ও মানবকল্যাণে তাঁর অবদান এলাকার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল মদিনা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আজ সকাল ১১ ঘটিকায় পূর্ব বাগুনীপাড়া শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। শোকাহত মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন তাঁর বড় ছেলে মাহবুবুর রহমান জুয়েল। জানাজা শেষে তাঁকে তাঁরই প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল মদিনা-এর পাশেই দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।

আল্লাহ তাআলা মরহুম খুরশেদ আলীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews