1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যু: আমাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন

নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

অনলাইন ডেস্ক: সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলবে বাংলাদেশ। ভারতের গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথমে লিড আদায় করে নেপাল। তবে বিরতির আগে ঋতুপর্ণার অলিম্পিক গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে গোল করে বাংলাদেশকে জয়ের আনন্দে এনে দেন মোসাম্মৎ সাগরিকা।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখে নেপালের মেয়েরা। গত দুই আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তার ফল পাওয়া যায় ২২তম মিনিটে। দীপা শাহীর কর্নার কিক থেকে আসা বল হাত দিয়ে পাঞ্চ করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন বাংলাদেশ গোলকিপার মিলি আক্তার। কিন্তু সেই পাঞ্চের পর বলটি ডি-বক্সের ভেতরেই ফাঁকায় থাকা গীতা রানার সামনে পড়ে। সেই সুযোগ হাতছাড়া করেননি রানা।

পিছিয়ে পড়ার পরের মিনিটে সমতায় ফেরার দারুণ এক সুযোগ পায় বাংলাদেশ। কর্নার থেকে ঋতুপর্ণার চমৎকার শটে সুযোগ তৈরি হলেও তা থেকে গোল আদায় করতে পারেনি। ৩৫তম মিনিটে দূরপাল্লার একটি শট ঠেকিয়ে বাংলাদেশকে রক্ষা করেন মিলি। ডি-বক্সের খানিক দূর থেকে আসা বুলেট গতির শটটি লাফিয়ে উঠে মিলি হাত দিয়ে টিপ করেন এবং বলটি ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ দিকে চেনা ছন্দে ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। যার ফল মেলে ৪৫তম মিনিটে। ঋতুপর্ণা সরাসরি কর্নার থেকে নেয়া ‘অলিম্পিক গোলে’ সমতায় ফেরে বাংলাদেশ। ১-১ স্কোরলাইনের স্বস্তি নিয়ে মারিয়া মান্ডার দল।

বিরতির পর ৭৮তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে সাগরিকা সেই সুযোগ হাত ছাড়া করেন। নেপাল অধিনায়ক গোলকিপার সুব্বা লাফিয়ে উঠে ঘুষি মেরে সাগরিকার শটটি ফিরিয়ে দেন। পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সামসুন্নাহার জুনিয়র ক্রস থেকে নেপালের জালে বল পাঠান সাগরিকা। নিজে শট নেওয়ার সুযোগ থাকলেও বল ক্রস করেন সামসুন্নাহার জুনিয়র।

এই জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনাল খেলবে বাংলাদেশের বাঘিনীরা। ২০২২ সালে প্রথমবার সাফের শিরোপা জেতে বাংলাদেশ। এরপর ২০২৪ সালে ফের চ্যাম্পিয়ন হয়।

কালনেত্র/খেলাধুলা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট