1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

চুনারুঘাটে বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিসিএস পরীক্ষার্থীদের দিকনির্দেশনা ও প্রস্তুতি বিষয়ে এক অনুপ্রেরণামূলক সেমিনারের আয়োজন করেছে পদক্ষেপ গণপাঠাগার।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোস্তফা মোরশেদ। তিনি বিসিএস পরীক্ষার বিভিন্ন ধাপ, কার্যকর প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং একজন দক্ষ প্রশাসক হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত বিসিএস প্রত্যাশী শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন মোস্তফা মোরশেদ। তিনি বলেন, অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন এবং আত্মবিশ্বাসই বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার প্রধান চাবিকাঠি।

আয়োজকরা জানান, চুনারুঘাটের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সরকারি চাকরির প্রস্তুতিতে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে সময়োপযোগী ও উপকারী উল্লেখ করে নিয়মিত ক্যারিয়ারভিত্তিক কর্মশালার আয়োজনের আহ্বান জানান।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews