মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল মাদকের গডফাদারদের দিন ফুরাচ্ছে! চুনারুঘাট পৌরসভার উন্নয়ন পরিদর্শনে এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা শায়েস্তাগঞ্জে অংশীজনদের মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ, বিরোধের অবসান হবিগঞ্জে খেলার মাঠে হালচাষ! কালিশিরির আঃ ছত্তার মেম্বারের সুযোগ্য সন্তান সাজুর জনসেবার প্রতিশ্রুতি চুনারুঘাটে বেহাল রাস্তার দুর্ভোগে ৫০ হাজার মানুষ কণ্ঠে নয়, বিবেকে বাজুক ‘আমার সোনার বাংলা’ শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের কারাদণ্ড আব্দুল মোমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

শ্রীমঙ্গলে দুই শ্রমিক গ্রুপের সংঘর্ষ, চৌমুহনায় সড়ক অবরোধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

পারভেজ হাসান,শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলে দুই শ্রমিক গ্রুপ ১২২৩ ও ২৩৫৯-এর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের প্রতিবাদে ২৩৫৯ গ্রুপের শ্রমিকরা শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন।

সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় আশপাশের এলাকাতেও দুর্ভোগ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন শান্ত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews