মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ১১৪ দিন পর যোগ দিলেন নতুন এসিল্যান্ড, ভূমি সেবায় গতি ফেরার প্রত্যাশা নজরুল বর্ষ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি বাহুবলে পুলিশের বিশেষ মহড়া, ওসির নেতৃত্বে টহল জোরদার জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ চুনারুঘাটে শত বছরের পুরনো কবরস্হানের রাস্তা কেটে ফেলার অভিযোগ  চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা রানীগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব রাজার বাজার স্কুল: অতীত দিনের স্মৃতিগাঁথা- সুভাষ চন্দ্র দেব ইসলামি স্বর্ণযুগের শ্রেষ্ঠ চিকিৎসক ইবনে সিনার মৃত্যুবার্ষিকী আজ চুনারুঘাটে কাজিরখিল সেতুর কাছেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন, সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চুনারুঘাটে প্রাণ কোম্পানির বিষাক্ত পানিতে কৃষকের ধান নষ্ট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে প্রাণ কোম্পানির বর্জ্য মিশ্রিত বিষাক্ত পানিতে ১২৬ শতক জমির বোরো ধান পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিল তিল করে গড়ে তোলা ফসল হারিয়ে এখন দিশেহারা স্থানীয় কৃষক।

ভুক্তভোগী কৃষকের অভিযোগ, প্রাণ কোম্পানির কারখানার বিষাক্ত বর্জ্য ও পানি কৃষিজমিতে মিশে যাওয়ার ফলে ধানগাছগুলো দ্রুত পচে মরে গেছে। ১২৬ শতক জমির ফলন নষ্ট হওয়ায় ওই কৃষকের সারা বছরের স্বপ্ন এখন ফিকে হয়ে গেছে। জমিতে নষ্ট হয়ে যাওয়া ধান দেখে কান্নায় ভেঙে পড়ছেন তিনি।

স্থানীয়দের দাবি, এই বর্জ্য শুধু কৃষকের ফসলের ক্ষতি করছে না, বরং ওই এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। ইতিপূর্বেও বিভিন্ন সময়ে শিল্পবর্জ্যের কারণে স্থানীয় কৃষি ও মৎস্য সম্পদের ক্ষতির কথা শোনা গেলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় গ্রামবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রাণ কোম্পানির কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি, ভবিষ্যতে যেন শিল্পবর্জ্য সরাসরি কৃষিজমিতে না মিশতে পারে, সে জন্য কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews