1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

চেয়ারম্যানের তদারকিতে আসামপাড়া বাজারে চলছে জলাবদ্ধতা নিরসনের কাজ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

মহিবুর তালুকদার শিবল: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আসাম পাড়া বাজারের দীর্ঘদিনের ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী।

আজ রবিবার (১২ এপ্রিল) সকালে চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে বাজারের ড্রেন ব্যবস্থার উন্নয়ন কাজের তদারকি করেন। এ সময় তাকে ড্রেনের মাপজোখ করতে এবং ফিতা টেনে কাজের অগ্রগতি যাচাই করতে দেখা যায়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
দীর্ঘদিন ধরে বাজারের ড্রেনগুলো ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে চেয়ারম্যানের সরাসরি উদ্যোগ ও মাঠপর্যায়ে উপস্থিতি এই সমস্যার দ্রুত সমাধানের আশা জাগিয়েছে।

স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান মোহাম্মদ আলীর এ ধরনের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার। তার সরাসরি তদারকির ফলে কাজের গতি ও স্বচ্ছতা উভয়ই বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসী আশা করছেন, তার এই উদ্যোগের মাধ্যমে খুব শিগগিরই আসাম পাড়া বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট