1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

উন্নয়নবঞ্চিত চুনারুঘাটে সফিকুল ইসলাম লুতু’র যত অবদান

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

অনলাইন ডেস্ক: উন্নয়নকর্মী ও সাংবাদিক সফিকুল ইসলাম তালুকদার লুতু কর্মজীবনের শুরু থেকে আজ অবধি নিরলসভাবে এলাকার উন্নয়নবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত চুনারুঘাটবাসীর উন্নয়ন যাত্রায় তার পথ চলা।

এক সময়ের অতি অবহেলিত উন্নয়নবঞ্চিত এলাকা আজ তার মাধ্যমে উন্নয়নের ছোঁয়া পেয়েছে। যার সুফল উন্নয়নবঞ্চিত মানুষ এখন ভোগ করছে। তার প্রচেষ্টায় উল্লেখযোগ্য কাজের মধ্যে প্রায় ৪০-৫০ কি.মি রাস্তা পাকাকরণ, বিভিন্ন রাস্তায় ছড়ার উপর অসংখ্য ব্রিজ-কালভার্ট নির্মাণ, হাটবাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নমূলক কাজ। সম্প্রতি তিনি প্রায় চারটি রাস্তার সংস্কারমূলক কাজ করিয়েছেন খএঊউ -এর মাধ্যমে। এতে প্রায় তিন কোটি টাকার কাজ হয়েছে।

এছাড়া চুনারুঘাট

🟩 ডিসিপি হাইস্কুলের নান্দনিক প্রধান ফটক
🟩 দারাগাঁও ইসমাইল মুন্সী স্কুলের বাউন্ডারী
🟩কালিকাপুর স্কুলের বাউন্ডারী ও নতুন ভবন গাতাবলা দাখিল মাদ্রাসার বাউন্ডারী ও চারতলা নতুন ভবন।
🟩 গাজীনগর ও একডালা স্কুলের সংস্কার কাজ
🟩 গাতাবলা ১২মহল্লা শাহী ঈদগাঁও মাঠ উন্নয়ন গাতাবলা মডেল বাজারসহ নানাবিধ উন্নয়নমূলক কাজ করিয়েছেন।

লুতুর সংস্কারকৃত রাস্তাগুলো হচ্ছে—
(১) তালতলা বাজার থেকে গাতাবলা বাজার রাস্তা প্রায় ৭০ লাখ টাকা।
(২) গাতাবলা গ্রামের মধ্য থেকে মাদ্রাসা ও প্রাইমারী স্কুল হয়ে কালেঙ্গা রাস্তা পর্যন্ত ঢালাই বিসি প্রায় ১কোটি ২০ লাখ টাকা।
(৩) গাতাবলা বাজার থেকে তকিনগর পুকুরপাড়া কালেঙ্গা রাস্তা প্রায় ৬০ লাখ টাকা।
(৪) জলিলপুর ঈদগাঁও থেকে হিমালিয়া বাজার রাস্তা প্রায় ৩৬ লাখ টাকা।

আগামীতেও তিনি আরও নতুন রাস্তা, ব্রিজ-কালভার্ট ও প্রায় ৫টি রাস্তা সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তার কাজের গতি অব্যাহত রাখার জন্য এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা কামনা করেন।

উপজেলার বিভিন্ন অঞ্চলে তার কাজের প্রতিচ্ছবি রয়েছে।
🟩 চাঁনভাঙ্গা রাস্তা থেকে শিরিকান্দি রাস্তা।
🟩 বাল্লা রাস্তা থেকে ধলাইড়পাড় (মৃত তারাউল্লাহ মাস্টারের বাড়ি) রাস্তা
🟩 আমুরোড স্কুল রাস্তা
🟩 দুর্গাপুর বাজার উন্নয়ন

তাছাড়া নানা অজানা অনেক কাজের প্রতিচ্ছবি রয়েছে। এ ধরনের উন্নয়নকর্মী সমাজে বিরল। অনেকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা থাকার পরও এলাকার মানুষের দুঃখ ভাবার সময় নাই তাদের। কিন্তু তিনি কোন জনপ্রতিনিধি না হয়েও কাজ করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সর্বদা উন্নয়নবঞ্চিত মানুষের কল্যাণ নিয়ে ভাবেন।

আমরা এলাকাবাসী তার দীর্ঘজীবন কামনা করি।

সূত্র: অনলাইন

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews