1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতবিনিময় 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
হবিগঞ্জপ্রতিনিধি : হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. জি. এম. সরফরাজের সঙ্গে (৮ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে “শব্দকথা লেখক পাঠক ফোরাম”।
এ সময় উপস্থিত ছিলেন শব্দকথা প্রকাশনের প্রকাশক, প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদ, শব্দকথা প্রকাশন এর উপ-সম্পাদক আখতার উজ্জামান সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার জামান, উপদেষ্টা হেলাল আহমেদ, সহ-সভাপতি এনি মনি দাস ও শিরিন আক্তার সোনিয়া এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন। এছাড়াও জেলার শতাধিক শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে “শব্দকথা লেখক পাঠক ফোরাম”-এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ছোটকাগজ ‘ত্রৈমাসিক শব্দকথা’র বিশেষ সংখ্যাগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও সংগীতশিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, জাসাস হবিগঞ্জ জেলা আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী এবং নাট্যভাস্কর পর্ষদের সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু প্রমুখ।
দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews