1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

চুনারুঘাট সীমান্তে ভারতীয় গরু আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে আট ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আট ভারতীয় গরু প্রায় ৬ লাখ টাকা হবে। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫, বিজিবি।

বিজিবি জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ- ৫৫ বিজিবি, উপজেলার গুইবিল বিওপির টহলদল ওই সীমান্ত হতে আনুমানিক এক কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে গুইবিল দোলনা চা- বাগান নামক স্থানে টহল পরিচালনার সময় চা-বাগানের মধ্যে মালিকবিহীন অবস্থায় আট ভারতীয় গরু জব্দ করে।

হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট